দাউদকান্দিতে করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফন করলেন উপজেলা চেয়ারম্যানের স্টাফরা

দাউদকান্দি উপজেলা

 

শুক্রবার সকালে দাউদকান্দি পৌরসভায় করোনা আক্রান্ত হয়ে স’মিল ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কালাম আজাদ (৬৭) মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘ সময়ে তার লাশ পড়ে থাকলেও কেউ দাফন-কাফনে এগিয়ে আসেনি। এমন সংবাদে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নির্দেশক্রমে তার ব্যক্তিগত স্টাফরা দাফন-কাফন কার্যক্রম সম্পন্ন করেন।

শুক্রবার সরকারী স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. তৌহিদুল ইসলাম পলাশ, মো. শাহিন আহমেদ, নাইমুর রহমান রাব্বি, সানি হাসান, পৌর যুবলীগ নেতা তৌফিকুল ইসলাম, ও মোহাম্মদ আরিফুল ইসলাম মৃত আবুল কালামের দাফন-কাফন ও কবরের দেয়ার কাজ সম্পন্ন করেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম থেকেই দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (আব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বের দাউদকান্দি উপজেলার প্রশাসন, স্বেচ্ছাসেবক ও স্থানীয় নেতৃবৃন্দ করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। তাদের এমন মানবিক কাজের প্রশংসা করেছেন সকল শ্রেণি পেশার মানুষ।

গত ২২ জুন আবুল কালাম আজাদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে ৩ জুলাই শুক্রবার তিনি মারা যান।

উল্লেখ্য, দাউদকান্দিতে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এটিই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.