
পুলিশ জানায়, সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়া পাচারের উদ্দেশে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে দালালরা রোহিঙ্গাদের এনে দরিয়ানগরে জড়ো করে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
এসময় ওই এলাকার গুলবাহার ও খলিফার বাসা থেকে ৩৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৫ জন নারী, ১১ জন পুরুষ ও ৮ জন শিশু। তবে পালিয়ে যায় দালালরা। জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানো হবে বলেও জানায় পুলিশ। তথ্য সূত্রে: সময় টিভি