প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৬, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০১৯, ১:৫২ এ.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগের ২০১৯-২০২০ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ।

ইমরান হুসাইন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষ লিখিত ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের (ইউনিট-২) ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য (ইউনিট-২) জন্য মোট ৮৫০টি আসন বরাদ্দ রয়েছে।শুধুমাত্র মানবিক বিভাগের শিক্ষার্থীরাই এই বিভাগে ভর্তি পরীক্ষা দিতে পেরেছেন।এই প্রথম সাবজেক্ট সহ চান্সপ্রাপ্তদের তালিকা প্রকাশ করল।
গত ২০ সেপ্টেম্বর (শুক্রবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের (ইউনিট-২) লিখিত ভর্তিপরীক্ষা সকালে ও বিকালে মোট ২ টি শিফটে অনুষ্ঠিত হয়(সকাল ও বিকাল) মানবিক বিভাগের (ইউনিট-২) ৮৫০ টি আসনের বিপরীতে ২০,৯৫৮ জন শিক্ষার্থী লিখিত ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ করেছিল।পরীক্ষার ১৮ দিন পর ফল প্রকাশ হয়।
dainikajkermeghna.com